লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির আসির ও নাজরানে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী গোষ্ঠীটির ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি শত্রু প্রজেক্টাইল ধ্বংস করার দাবি করেছে। সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, এই হামলায় এক এশীয় প্রবাসী আহত হয়েছেন। এছাড়া একটি ভবনের ভেতরের নামাজের কক্ষ এবং কয়েকটি বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, শুক্রবার আসিরের আহাদ রাফিদাহ গভর্নরেটের আকাশে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী এবং সেটিকে আকাশেই ধ্বংস করা হয়। ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ মাটিতে পড়লে একজন এশীয় নাগরিক আহত হন। সৌদি জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স জানিয়েছে, ধ্বংসাবশেষের আঘাতে একটি ভবনের নামাজের কক্ষ ও বেশ কিছু বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই দিনে সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি জানিয়েছেন, হুতি মিলিশিয়ারা আসিরের খামিস মুশাইত লক্ষ্য করে আরও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যা সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী শনাক্ত করে ধ্বংস করেছে। এছাড়া শুক্রবার নাজরানে হুতিদের ছোড়া একটি শত্রু প্রজেক্টাইল সরাসরি একটি স্কুলে আঘাত হেনেছে, যার ফলে স্কুলটির অবকাঠামোর ক্ষতি হয়েছে। দেশটির সিভিল ডিফেন্সের দলগুলো ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে।

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্যের কারণে পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন ক্রেইগ মাইলস

সৌদির আসির ও নাজরানে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬