লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা ও বৈরী আবহাওয়ায় ৫ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

অব্যাহত বৈরী আবহাওয়া এবং বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য আগামী শনিবারের (১১ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। ওইদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বোর্ডের আওতাধীন যে পাঁচটি জেলায় এই পরীক্ষা স্থগিত করা হয়েছে সেগুলো হলো—চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

উল্লেখ্য যে, একই ধরনের প্রতিকূল পরিস্থিতির কারণে গত ৮ জুলাইও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

বন্যা ও বৈরী আবহাওয়ায় ৫ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রকাশিত হয়েছে: ০৩:১৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬