লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের আন্দোলনে এইচএসসি পরীক্ষার্থীরা

এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবি আদায়ে আবারও রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছেন। তাদের স্পষ্ট বক্তব্য, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে ধানমন্ডির আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. রায়ান জানান, বৃষ্টি ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে তারা সেদিন কর্মসূচি প্রত্যাহার করেছিলেন। শিক্ষার্থীরা জোর দিয়ে বলেন, তারা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করছেন না, বরং সরকারের সহযোগিতা প্রত্যাশা করছেন। তাদের অভিযোগ, পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও শিক্ষামন্ত্রী একটি পুরো ব্যাচের ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে এমসিকিউ ও সিকিউ পরীক্ষার নম্বর সমন্বয় করে পাস নম্বর নির্ধারণ করা এবং যেসব শিক্ষার্থী বিভিন্ন কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা। একইসঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিটি জোরালোভাবে তুলে ধরেন।

আন্দোলনকারীরা জানান, ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কাউকে তাদের কর্মসূচিতে অংশ নিতে দেওয়া হবে না। যারা সরকার পতনের স্লোগান দিয়েছেন বা আন্দোলনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছেন, তারা সবাই বহিরাগত বলে দাবি করেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামক ফেসবুক পেজের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলেও তারা নিশ্চিত করেন। তারা জানান, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যেই তারা মাঠে নেমেছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের আন্দোলনে এইচএসসি পরীক্ষার্থীরা

প্রকাশিত হয়েছে: ১২:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬