লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মশাল ও বিক্ষোভ মিছিল করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রদল। রোববার ১৬ই আগস্ট রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ নুর হোসেন হল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি এহেসানুল কবির অর্ণব, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি সাদজিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুর জামান রুকু এবং সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হাসান রিদসহ অন্যান্য নেতাকর্মীরা।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি এহেসানুল কবির অর্ণব বলেন, হাবিপ্রবি ছাত্রদল সবসময় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার আছে এবং থাকবে। তিনি আরও উল্লেখ করেন, বিগত ১৭ বছর ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু শিক্ষকের কারণে সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। আজ সেই ক্যাম্পাসেই আমরা মিছিল করছি। আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী তাদের নেত্রীর ফেরার অপেক্ষায় আছেন, তাদের সাবধান হওয়ার আহ্বান জানান অর্ণব। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে হাবিপ্রবি ছাত্রদল কাউকে কোনো ছাড় দেবে না।

সংগঠনটির কর্মকাণ্ড সম্পর্কে সভাপতি বলেন, হাবিপ্রবি ছাত্রদল একটি শিক্ষার্থীবান্ধব সংগঠন। আমাদের দল ক্ষমতায় থাকা অবস্থায় এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীকে জোর জবরদস্তি বা হল দখলের মতো কোনো ঘটনা ঘটেনি। আমরা সবসময় সহাবস্থানে বিশ্বাসী এবং শিক্ষার্থী বান্ধব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পাশে আছি ও ভবিষ্যতেও থাকবো।

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাবিপ্রবিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে: ০২:০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬