লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইজিপিসহ ৯২ পুলিশ সদস্যকে বিশেষ পদক দিচ্ছে সরকার

কর্মক্ষেত্রে সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান ও অনন্য সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন সদস্যকে বিশেষ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চার ক্যাটাগরিতে এই পুলিশ পদক দেওয়া হবে। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা মূল্যায়ন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ে দায়িত্ব পালনকালে যারা সাহস ও বীরত্ব প্রদর্শন করেছেন, সেবায় অনন্য নজির স্থাপন করেছেন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত সম্পন্ন করেছেন কিংবা উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন, তাদেরই এই পদকের জন্য মনোনীত করা হয়েছে।

মনোনীত সদস্যদের মোট চারটি ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হবে। পদকগুলো হলো— বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা।

প্রায় এক বছরের দায়িত্বশীল কর্মতৎপরতার স্বীকৃতি হিসেবে এই ৯২ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হচ্ছে। মূলত পুলিশ বাহিনীর সদস্যদের পেশাগত দায়িত্ব পারনে আরও উৎসাহিত করতে এবং নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতেই প্রতি বছর এই পদক প্রদান করা হয়ে থাকে।

জনপ্রিয় সংবাদ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

আইজিপিসহ ৯২ পুলিশ সদস্যকে বিশেষ পদক দিচ্ছে সরকার

প্রকাশিত হয়েছে: ১১:০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬