লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হারামাইন শরিফাইনে আজ জুমার ইমামতি করবেন দুই প্রখ্যাত আলেম

সৌদি আরবের পবিত্র দুই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আজ শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজে ইমামতি করবেন দেশটির দুই প্রখ্যাত আলেম ও কারি। মক্কার মসজিদুল হারামে আজ জুমার নামাজের খুতবা ও ইমামতি করবেন শায়খ ড. বানদার বালিলাহ। ১৯৭৫ সালে মক্কায় জন্মগ্রহণকারী শায়খ বালিলাহ উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং ২০০৮ সালে মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি ফিকহে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি মক্কার বিভিন্ন মসজিদে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে মদিনার মসজিদে নববীতে আজ জুমার নামাজ পড়াবেন শায়খ কারি আব্দুল মুহসিন ইবনে মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আল-কাসিম। ১৯৬৭ সালে মক্কায় জন্ম নেওয়া এই আলেম বর্তমানে মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মদিনার শরিয়া আদালতের বিচারক হিসেবেও কর্মরত। ইমাম মুহাম্মাদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিধারী শায়খ আল-কাসিম তার সুমধুর কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বজুড়ে সমাদৃত এবং সৌদি আরবের আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় দীর্ঘ সময় ধরে বিচারকের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৭ জুলাই) মক্কার মসজিদুল হারামে জুমার নামাজে ইমামতি করেছিলেন শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়াইক্লি। সেদিনের বিশেষ ওমরাহ ও জিয়ারত কর্মসূচির আওতায় ১৬টি এশীয় দেশের ২৫০ জন অতিথি মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করেছিলেন। ইসলামের দুই পবিত্রতম মসজিদ হিসেবে পরিচিত মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী সৌদি সরকারের ব্যবস্থাপনায় হারামাইন শরিফাইন নামে পরিচালিত হয়।

তিনি ইমাম মুহাম্মাদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর ১৯৮৯ সালে তুলনামূলক ফিকহে স্নাতকোত্তর এবং ১৯৯২ সালে ইসলামি ফিকহে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপি বহরে হামলার ঘটনায় ছাত্রদল নেতাসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

হারামাইন শরিফাইনে আজ জুমার ইমামতি করবেন দুই প্রখ্যাত আলেম

প্রকাশিত হয়েছে: ০৬:৩৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬