লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব নাকচ করল পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় দেশজুড়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। তবে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই খবরকে সম্পূর্ণ ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, ইমরান খান জীবিত আছেন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খানের দুটি ভিডিও প্রতিবেদন প্রকাশের পর এই গুঞ্জনের সূত্রপাত হয়। ‘ইজ খান স্টিল উইথ আস’ এবং ‘হোয়াট হ্যাপেন্স আফটার খান’ শিরোনামের ওই প্রতিবেদনগুলোতে তিনি পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর (জিএইচকিউ)-এর তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথোপকথনের সূত্র উল্লেখ করেন। তাদের বরাত দিয়ে তিনি জানান, ইমরান খান আদৌ জীবিত আছেন কি না, তা নিয়ে খোদ সেনাবাহিনীর ভেতরেই গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এই খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে পিটিআই সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অবশ্য পরবর্তীতে ওই সাংবাদিক নিজেই স্পষ্ট করেন যে, ইমরান খানের মৃত্যুর কোনো নিশ্চিত বা নথিবদ্ধ প্রমাণ তার কাছে নেই। তার সূত্রগুলো মূলত ইমরানের বিষয়ে তথ্যের চরম গোপনীয়তা রক্ষা করা নিয়ে তৈরি হওয়া গভীর উদ্বেগের বিষয়টিই তুলে ধরেছিল।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে আইএসপিআর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ইমরান খানের মৃত্যুর খবরটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করে। সেনাবাহিনী স্পষ্ট জানায়, ইমরান খান জীবিত আছেন এবং আদিয়ালা কারাগারেই রয়েছেন। একই সময়ে ইমরানের পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকেও তার জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুশরা বিবির পরিবারের সদস্যরা জানান, একটি নিয়ন্ত্রিত কারা-সাক্ষাতের সময় তাদের কারাগারের ভেতরের সিসিটিভি মনিটর দেখানো হয়েছিল, যেখানে ইমরান খানকে নিজের পায়ে হেঁটে চলাফেরা করতে দেখা গেছে।

মৃত্যুর গুজব থামলেও ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ এখনো কাটেনি। পিটিআই নেতারা বলছেন, দলটির প্রতিষ্ঠাতার জীবন ও স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের ধোঁয়াশা বা গুজবের সুযোগ থাকা উচিত নয়। তারা ইমরানের ব্যক্তিগত চিকিৎসক, বোন ও আইনজীবীদের অবিলম্বে তার সঙ্গে দেখা করার এবং অবাধে স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।

দলটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইমরান খানের নিরাপত্তা ও চিকিৎসার বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা না হলে দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ শুরু হতে পারে। এমনকি তার সমর্থকরা রাওয়ালপিন্ডির দিকে মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানানো হয়েছে। এরই মধ্যে পিটিআইয়ের আইনজীবীরা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে কারাগারে ইমরানের চিকিৎসা-সুবিধা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত আবেদনের দ্রুত শুনানির দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব নাকচ করল পাকিস্তান সেনাবাহিনী

প্রকাশিত হয়েছে: ০২:৩৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬