লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামি সমাজ বিশ্লেষণের মূলনীতি ও কাঠামোগত দৃষ্টিভঙ্গি

ইসলামি সমাজ বিশ্লেষণ একটি তাওহিদভিত্তিক বিশ্বদৃষ্টির ওপর প্রতিষ্ঠিত। এটি কেবল বাহ্যিক সামাজিক গঠন কিংবা অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর পর্যালোচনায় সীমাবদ্ধ নয়, বরং সমাজের অন্তর্নিহিত নৈতিক, আধ্যাত্মিক ও কসমিক মাত্রাকেও গুরুত্ব দেয়। আধুনিক সমাজবিজ্ঞান যেখানে সমাজকে বস্তুগত উপাদান ও ইতিহাসনির্ভর আচরণের মাধ্যমে ব্যাখ্যা করে, ইসলামি দৃষ্টিভঙ্গি সেখানে ঈমানভিত্তিক একটি কাঠামো প্রস্তাব করে। ইবনে খালদুনের ‘আসাবিইয়াহ’ তত্ত্ব থেকে শুরু করে শাহ ওয়ালিউল্লাহর ‘ইরতিফাকাত’ বা সহায়ী ক্রমবিকাশ তত্ত্ব পর্যন্ত ইসলামি চিন্তাবিদদের বিশ্লেষণ এই ধারারই অংশ, যার লক্ষ্য দুনিয়া ও আখেরাতের পরিপূর্ণ কল্যাণ।

এই বিশ্লেষণের প্রথম স্তম্ভ হলো ঈমানভিত্তিক দৃষ্টিভঙ্গি, যার কেন্দ্রে রয়েছে তাওহিদ, রিসালাত ও আখেরাহর ধারণা। সমাজকে এখানে কেবল মানুষের পারস্পরিক চুক্তি হিসেবে না দেখে আল্লাহর নির্দেশিত ব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করা হয়। মানুষকে এখানে কেবল সামাজিক প্রাণী নয়, বরং আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে দেখা হয়, যার প্রতিটি আচরণ ন্যায় ও নৈতিকতার প্রতিফলন হওয়া বাঞ্ছনীয়। এই দৃষ্টিভঙ্গি মার্কসীয় শ্রেণি বিশ্লেষণ বা দার্শনিক বস্তুবাদ থেকে পৃথক, কারণ এর মাপকাঠি শ্রেণিসংগ্রাম নয়, বরং আধ্যাত্মিক দায়বদ্ধতা।

দ্বিতীয় স্তম্ভ হলো শরিয়াহর আনুগত্য। ব্যক্তি তার জীবনের প্রতিটি স্তরে শরিয়াহর বিধান পালনে সচেষ্ট থাকে, যার লক্ষ্য সমাজে ন্যায় ও ভারসাম্য প্রতিষ্ঠা করা। ইসলামে সমাজকে জাতীয়তা বা বর্ণের ভিত্তিতে ভাগ করা হয় না, বরং এর কেন্দ্রীয় পরিচয় হলো ঈমানভিত্তিক উম্মাহ। কোরআন স্পষ্ট বলেছে, ‘আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদেরকে পরিবর্তন করে।’ (সুরা রাদ : ১১)।

মুসলিম সমাজ বিশ্লেষণের জন্য পাঁচটি আন্তঃসম্পর্কিত স্তর রয়েছে: ১. ঈমানি স্তর: এই স্তরটি হলো সব আচরণের ভিত্তি। একজন মুসলিমের সমস্ত কর্ম ও বর্জন ঈমানের দ্বারা অনুপ্রাণিত হওয়া উচিত। ঈমান শুধু মুখের উচ্চারণ নয়, বরং অন্তরের গভীরে প্রোথিত এক জীবন্ত প্রেরণা যা আল্লাহর অস্তিত্ব, তাওহিদ, ফেরেশতা, নবী, আখেরাত, কিতাব ও তাকদিরে বিশ্বাসের মাধ্যমে বাস্তবায়িত হয়। ২. আখলাকি স্তর: ঈমানের ফল স্বরূপ মানুষের অন্তর ও চেতনায় গঠিত হয় এক বিশেষ ধরণের চরিত্র- যা নিয়ন্ত্রণ করে তার ভাষা, প্রবণতা ক্ষোভ, লোভ, ক্ষমা, ধৈর্য ও নম্রতাকে। এই স্তরে মূল্যায়ন করা হয় আচরণীয় বাস্তবতাকে; আত্মনিয়ন্ত্রণ, সদাচরণ ও আত্মশুদ্ধির মাত্রাকে। ৩. শররি স্তর: এই স্তরে আচরণের বিধি ও সীমার বিচার হয় ইসলামের শরিয়তের আলোকেই। অর্থাৎ কোনো কিছু ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুবাহ, হারাম, মাকরুহ বা নাজায়েজ- এরূপ শররি অবস্থান থেকে আচরণ বিশ্লেষণ করা হয়। ৪. উরফি স্তর: উরফ সমাজের প্রচলিত রীতিনীতিকে বোঝায়, যা শরিয়তের সীমার ভেতরে থাকলে গ্রহণযোগ্য। এই স্তর আমাদের জানায়, ব্যক্তি বা সমাজ ঐতিহ্যগত, সাংস্কৃতিক বা আঞ্চলিক অভ্যাস কতটা শরিয়তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ৫. ইজতিমায়ি-মায়াশি স্তর: এটি বাস্তব জীবনের প্রেক্ষাপটে আবর্তিত। যা সামাজিক কাঠামো, অর্থনৈতিক জীবন, বৈষম্য ও জীবনসংগ্রাম, রাজনৈতিক অবস্থা, শিক্ষাগত পরিস্থিতি ইত্যাদিকে অবলোকন করে- যার প্রভাব পড়ে ব্যক্তির আচরণে।

মুসলিম আচরণ বিশ্লেষণের পাঁচটি মূল কার্যক্ষেত্র হলো ইবাদত, লেনদেন, আচার-ব্যবহার, ধ্বংসকারী বিষয় বর্জন এবং তওবা। এই বিশ্লেষণের ক্ষেত্রে কোনো সরল বা স্থায়ী বর্গীকরণ নেই, বরং তা কোরআন-সুন্নাহর আলোকে নির্ধারিত হয়। বর্তমানে র‌্যান্ড করপোরেশনের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুসলিম সমাজকে নিয়ে যে শ্রেণিবিন্যাস করা হয়, তা মূলত সামাজিক ভাঙনের একটি প্রকল্প। এর বিপরীতে ইসলামের নিজস্ব ভাষা ও দর্শনের ভিত্তিতে নিজস্ব একটি গাঠনিক ভাষা ও চিন্তার কাঠামো গড়ে তোলা সময়ের দাবি।

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প-কিম সম্ভাব্য চুক্তি: এশিয়া ও বৈশ্বিক নিরাপত্তায় বড় বিপদের শঙ্কা

ইসলামি সমাজ বিশ্লেষণের মূলনীতি ও কাঠামোগত দৃষ্টিভঙ্গি

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬