লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য ঘাটতি নিয়ে ব্যাখ্যা চাইল ঢাকা

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘটনাকে অত্যন্ত হতাশাজনক ও দুঃখজনক হিসেবে উল্লেখ করেন। তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার বিস্তারিত জানতে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশই জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী। এই কনভেনশন অনুযায়ী, এ ধরনের ঘটনায় দুই দেশের মধ্যে তথ্য বিনিময় ও যোগাযোগ থাকার কথা। কিন্তু এক্ষেত্রে প্রক্রিয়ার কোথাও একটি ত্রুটি বা তথ্যের ঘাটতি ছিল। এই ঘাটতি কেন হয়েছে, তা খতিয়ে দেখার জন্য দুই পক্ষই কাজ করছে। মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাওয়ায় এখন আর ব্লাড মানি বা ক্ষতিপূরণের কোনো সুযোগ নেই বলেও তিনি জানান।

দুই বাংলাদেশির পরিচয় এবং তারা স্বামী-স্ত্রী কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সংবাদপত্রের প্রতিবেদনে তাদের বাংলাদেশি হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে এ বিষয়ে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, কোনো দেশের নাগরিক অন্য দেশে আটক হলে সংশ্লিষ্ট দেশকে তা জানানোর প্রত্যাশা থাকে, যাতে আটক ব্যক্তির দেশের পক্ষে কনস্যুলার সেবা দেওয়া এবং বিষয়টি পর্যবেক্ষণ করা সম্ভব হয়। সৌদি আরবের ক্ষেত্রেও বাংলাদেশের একই প্রত্যাশা ছিল।

তিনি আরও বলেন, অপরাধ সংঘটিত হয়ে থাকলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়া চলতে পারে, তবে এই ঘটনায় তথ্য বিনিময়, যোগাযোগ ও প্রক্রিয়াগত ঘাটতি কোথায় হয়েছে, তা পরিষ্কার হওয়া প্রয়োজন। এর আগে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব মো. নজরুল ইসলাম ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর এইচ. বিন আবিয়াহর সঙ্গে বৈঠক করে বিস্তারিত তথ্য চেয়েছেন। সেই বৈঠকে সৌদি সরকারকে পাঠানো আগের কূটনৈতিক পত্রের একটি অনুলিপিও রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও গভীর সম্পর্কের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারের সঙ্গে দেশটির সম্পর্ক অত্যন্ত ভালো। তিনি আশা প্রকাশ করেন যে, এই সম্পর্ক ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় যাবে।

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি সেনাবাহিনীতে সামরিক দায়িত্ব এড়িয়ে পালাচ্ছে লক্ষাধিক ইহুদি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য ঘাটতি নিয়ে ব্যাখ্যা চাইল ঢাকা

প্রকাশিত হয়েছে: ১০:০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬