লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় বাড়ির ছাদে বিস্ফোরক ফেলছে ইসরায়েলি ড্রোন, নতুন কৌশলে ধ্বংসযজ্ঞ

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি করা হলেও ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। এবার জনবসতিপূর্ণ এলাকায় নতুন এক ধ্বংসাত্মক কৌশল অবলম্বন করছে দেশটি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনী আকাশ থেকে বিশাল আকৃতির কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে গাজার বিভিন্ন বাড়ির ছাদে বিস্ফোরকভর্তি বাক্স ফেলছে। এসব বাক্স থেকে একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে বহুতল ভবনগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, যা বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করছে।

গত ১৩ই নভেম্বর গাজার পূর্বাঞ্চলীয় আল-জাইতুন এলাকায় জাবের ইয়াসিনের পরিবার এ ধরনের হামলার শিকার হয়। ইয়াসিন জানিয়েছেন, ১৩ সদস্যের পরিবার যখন দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিল, তখন তারা একটি বিশাল কোয়াডকপ্টার ড্রোনকে তাদের বাড়ির ওপর নিচু দিয়ে উড়তে দেখেন। ড্রোনটির সাথে বিস্ফোরকভর্তি দুটি বড় বাক্স ঝুলছিল। কোনো সতর্কবার্তা ছাড়াই ড্রোনটি বাড়ির ছাদে বাক্স দুটি ফেলে দেয়। ইয়াসিন ও তার পরিবার আতঙ্কিত হয়ে কোনো কিছু নেওয়ার সুযোগ ছাড়াই দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হন।

বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, এই ড্রোন হামলার ধরন অত্যন্ত সুপরিকল্পিত। প্রথম দফায় বাড়ির ছাদে ফাটল বা গর্ত তৈরি করার জন্য বিস্ফোরক ফেলা হয়। এরপর প্রায় চার মিটার বিস্তৃত কোয়াডকপ্টার ড্রোনগুলো প্রতিটি বাড়ির ভেতরে ৬০টি পর্যন্ত বিস্ফোরকভর্তি বাক্স ফেলতে থাকে। পরে সেগুলোতে বিস্ফোরণ ঘটানো হয়, যার ফলে ওই বাড়ি ছাড়াও আশপাশের ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ১৩ই নভেম্বর রাত ১০টার মধ্যে অন্তত তিনটি বহুতল ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং প্রায় ৩৩টি পরিবার ঘরবাড়ি হারায়।

ঘরবাড়ি হারিয়ে ফিলিস্তিনি পরিবারগুলো শীতের রাতে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। জাবের ইয়াসিন জানান, ১৩ জন সদস্য নিয়ে তাকে ফুটপাতে রাত কাটাতে হয়েছে এবং পরে তিনি একটি অস্থায়ী তাঁবু তৈরি করেন। আবদালজাওয়াদ বাদওয়ান নামে আরেক বাসিন্দা জানান, তার দুই বছর বয়সী ছেলে আবদালসামাদ অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে ব্যথানাশক ওষুধের জন্য তাদের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে।

পর্যবেক্ষকরা আল-জাইতুনের এই ঘটনাকে নতুন ধরনের সামরিক কৌশল হিসেবে দেখছেন। ড্রোন ব্যবহার করে জনবসতিপূর্ণ এলাকায় বাড়ির ভেতরে বিস্ফোরক ফেলার এই প্রবণতা গত এক সপ্তাহে আল-মাগাজি, আল-মুসাদ্দার, খান ইউনিস ও আল-নুসেইরাতেও বৃদ্ধি পেয়েছে। গাজার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে, এটি বাড়িঘর ধ্বংস এবং বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার একটি পরিকল্পিত অংশ। উল্লেখ্য, চলমান এই পরিস্থিতিতে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

গাজায় বাড়ির ছাদে বিস্ফোরক ফেলছে ইসরায়েলি ড্রোন, নতুন কৌশলে ধ্বংসযজ্ঞ

প্রকাশিত হয়েছে: ০৩:০৬:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬