লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য’

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম (03 October 2026, 08:41 PM)

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি দেওয়া এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের মামলায় গ্রেফতার হওয়া অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে নিজেদের ‘নেতা’ হিসেবে মানতে নারাজ বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম স্পষ্ট করে জানিয়েছেন, আখতারুজ্জামান জামায়াতের কোনো নেতা নন, তিনি কেবল একজন সহযোগী সদস্য। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে প্রাথমিক সহযোগী সদস্য পদের ফরম পূরণ করেছিলেন।

শনিবার দুপুরে রংপুর মহানগরীর শাপলা চত্বরে অবস্থিত জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরামের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করেন, রংপুর বিভাগ দেশের সবচেয়ে অবহেলিত অঞ্চল। এই অঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করতে তিস্তা মহাপরিকল্পনাসহ তাদের পেশ করা ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, একটি প্রতিবেশী দেশের আপত্তির কারণেই মূলত সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে না।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগের মতো বিএনপিকেও একসময় পালিয়ে যেতে হবে। কারণ দেশের সাধারণ মানুষ আর কোনো ধরনের জুলুম-অত্যাচার সহ্য করবে না। বর্তমানে চাঁদাবাজির কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং বিএনপিও এখন আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। দেশে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে, তার মূল কারণ অযোগ্য ও দুর্নীতিপরায়ণ নেতৃত্ব। বর্তমান সরকার এখন সংবিধানের দোহাই দিয়ে নিজেদের ইচ্ছামতো সবকিছু করছে।

রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরামের এই সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের বিভিন্ন আসনের জামায়াত দলীয় সংসদ সদস্যবৃন্দ, রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান এবং জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সৌদির আসির ও নাজরানে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

‘আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য’

প্রকাশিত হয়েছে: ০৩:৩২:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬