লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত ছাড়লেন সাতক্ষীরার স্থানীয় নেতা, দুধ দিয়ে গোসল

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর একজন স্থানীয় নেতা প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে দলীয় রাজনীতি ত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামে এই ঘটনা ঘটে, যা স্থানীয় পর্যায়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

দলত্যাগী এই নেতার নাম মো. দেলোয়ার হোসেন, যিনি হরিনাগাড়ী গ্রামের বাসিন্দা এবং মো. মুনসুর সরদারের পুত্র। তিনি নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্র ও দেলোয়ার হোসেনের ভাষ্যমতে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও বিতর্কের পরিপ্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দেলোয়ার হোসেন জানান, সাম্প্রতিক ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত এবং একজন কর্মী হিসেবে এই পরিস্থিতি মেনে নিতে পারছেন না। বিবেকের তাড়না থেকেই তিনি জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

এ সময় এলাকাবাসীর উপস্থিতিতে তিনি এক মণ দুধ দিয়ে গোসল করে নিজের এই রাজনৈতিক সিদ্ধান্তের কথা জানান। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে দেলোয়ার হোসেন জামায়াতের একজন সক্রিয় কর্মী ও দায়িত্বশীল নেতা হিসেবে কাজ করে আসছিলেন। স্থানীয়রা এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে বিচারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক ভিডিও বিতর্কের পর থেকে সাতক্ষীরা জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যার ধারাবাহিকতায় নূরনগরের এই ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

আগস্টের মাঝামাঝি রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাবনা, আলোচনায় মির্জা ফখরুল

জামায়াত ছাড়লেন সাতক্ষীরার স্থানীয় নেতা, দুধ দিয়ে গোসল

প্রকাশিত হয়েছে: ০১:৩১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬