লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, পাঁচ দিনেও অধরা আসামিরা

যশোরে শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা মো. আলী মনির ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি মাথায় গুরুতর জখম নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলার পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

ঘটনাটি ঘটে গত ২ অক্টোবর শুক্রবার রাতে শহরের নওদাগ্রাম বিশ্বাসবাড়ি মোড়ে। ভুক্তভোগী আলী মনির অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর তিনি একই এলাকার মো. তুষারকে শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতির বিষয়ে নিষেধ করেছিলেন। এতে তুষার ও তার সহযোগীরা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর ও হত্যার পরিকল্পনা করেন।

এজাহারে উল্লেখ করা হয়, ২ অক্টোবর রাতে আরএন রোডের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ২ লাখ ৬ হাজার ৫০০ টাকা নিয়ে ইজিবাইকে বাড়ি ফেরার পথে পালবাড়ির তেঁতুলতলা এলাকায় নামেন আলী মনি। সেখান থেকে পায়ে হেঁটে নওদাগ্রাম বিশ্বাসবাড়ি মোড়ে পৌঁছালে মো. তুষার (৩৫), রিয়াদ মিন্টু গাজী (৩৪), রাজন (২২), সাইফুল ইসলাম (৩৮), হারুন (৫০) ও আবু সালাম মেম্বর (৪৬) সহ ৫-৬ জন মোটরসাইকেলে এসে তার পথ রোধ করে। এ সময় লোহার রড, জিআই পাইপ ও ধারালো দা দিয়ে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে মো. তুষার ধারালো দা দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। হামলাকারীরা তার সঙ্গে থাকা ২ লাখ ৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া একটি পালসার মোটরসাইকেল পুলিশ জব্দ করেছে।

এ ঘটনায় সোমবার (৫ অক্টোবর) কোতোয়ালি মডেল থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এর আগে ৩ অক্টোবর শনিবার ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে হামলার প্রতিবাদে মিছিল বের করা হয় এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং আসামিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

ভিনিসিয়ুসের বাজারমূল্যে বড় ধস, তিন বছরের সর্বনিম্ন অবস্থানে তারকা

যশোরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, পাঁচ দিনেও অধরা আসামিরা

প্রকাশিত হয়েছে: ০১:৩৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬