লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে খাল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার ভবনগর গ্রামের ভাওনের খাল থেকে আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে রাস্তার পাশের একটি ব্রিজের নিচে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন তারা। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহটি পানি থেকে তুলে আনে। এরপর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত তাঁর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। নিহতের পরিচয় শনাক্ত করার পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

মহেশপুরে খাল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৬:১৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬