লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ৩

ঝিনাইদহের কোটচাঁদপুর-সাফদারপুর সড়কের কুশোকুড়ি এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ তিন সদস্য গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে লুট করা নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— আন্তঃজেলা ডাকাত দলের সর্দার রাজবাড়ী জেলার পাংশা এলাকার আলতাফ ওরফে আলতাফ ডাকাত, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে গ্রেপ্তার হওয়া সুরত আলী ওরফে সুরত ডাকাত এবং চুয়াডাঙ্গা সদর এলাকা থেকে আটক স্থানীয় তথ্যদাতা ও ডাকাতদের এজেন্ট আরিফুল। বৃহস্পতিবার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ৯ জুলাই রাতে সাফদারপুর-কোটচাঁদপুর সড়কের কুশোকুড়ি মাঠসংলগ্ন পাকা রাস্তায় খেজুর গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে মুখোশধারী ডাকাত দল। তারা দেশীয় অস্ত্রের মুখে মোটরসাইকেল আরোহী ও ট্রাকচালকদের জিম্মি করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় গ্রামীণ ব্যাংকের মুজিবনগর শাখার ব্যবস্থাপক জহুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।

ঘটনার পর ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান (পিপিএম) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে দ্রুত রহস্য উদ্ঘাটনের নির্দেশ দেন। প্রযুক্তি সহায়তায় প্রথমে কুষ্টিয়া থেকে সুরত ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে রাজবাড়ীর পাংশা থেকে সর্দার আলতাফ এবং সবশেষে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা থেকে এজেন্ট আরিফুলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, সুরত ও আলতাফ আদালতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদিকে আরিফুলকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে এবং কুশোকুড়ি এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৫: ৪৩আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৫: ৪৪

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

ঝিনাইদহে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত হয়েছে: ১২:১৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬