লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি: উদ্বেগ প্রকাশ সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের

খুলনা মহানগরীতে চার সাংবাদিককে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি বর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। বুধবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের নেতারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে খুলনা মহানগরীর জাতিসংঘ পার্কের পাশে একটি চা দোকানে অবস্থান করছিলেন সাংবাদিকরা। এ সময় মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে সরাসরি গুলি চালায়। সংগঠনের নেতারা এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক এবং স্বাধীন সাংবাদিকতার ওপর চরম হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে, এটি গণমাধ্যমকে স্তব্ধ করার একটি পরিকল্পিত অপচেষ্টা।

আক্রান্ত সাংবাদিকরা হলেন এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান ও খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ এবং দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীর।

এই বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ (বাংলাদেশের খবর), সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব (এখন টিভি), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (ঢাকা টাইমস), কার্যনির্বাহী সদস্য (অর্থ) এসএম বিপ্লব হোসেন (মানবজমিন), কার্যনির্বাহী সদস্য (দপ্তর) এসএম জিন্নাহ (এনটিভি) এবং সদস্য শামীম পারভেজ (বৈশাখী টিভি), মোশারফ হোসেন (কালের কণ্ঠ), শেখ তানজির আহমেদ (বাংলানিউজ), আসাদুজ্জামান (খুলনা গ্রেজেট), কৃষ্ণ ব্যানার্জি (নাগরিক টিভি), রাহাত রাজা (গ্লোবাল টিভি), মোজাহিদুল ইসলাম (যুগান্তর), হাবিবুর রহমান সোহাগ (স্বদেশ প্রতিদিন), রিজাউল করিম (দ্য এডিটরস), শহীদুজ্জামান শিমুল (রানার), নাজমুস সাহাদাৎ জাকির (খবরের কাগজ), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মিলন রুদ্র (টাইমস টুডে), মৃত্যুঞ্জয় রায় অপূর্ব (বার্তা ২৪) ও আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা)।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি: উদ্বেগ প্রকাশ সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের

প্রকাশিত হয়েছে: ১০:১৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬