লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দশকের বিচারিক দায়িত্ব পালন শেষে অবসরে বিচারপতি আশফাকুল ইসলাম

দুই দশকেরও বেশি সময় বিচারিক দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এই আয়োজনে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখেন। এসময় আপিল বিভাগের অন্যান্য বিচারপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনায় বিচারপতি মো. আশফাকুল ইসলাম বলেন, বিচার বিভাগ শুধু বিচারক বা আইনজীবীদের নয়, বরং এটি সবার। বিচারক, আইনজীবী এবং কর্মকর্তা-কর্মচারী সবাই এই প্রতিষ্ঠানের অংশ। তিনি আশা প্রকাশ করেন যে, বিচার বিভাগের মর্যাদা ও স্বাধীনতা বজায় রাখতে বার ও বেঞ্চ ভবিষ্যতেও সম্মিলিতভাবে কাজ করে যাবে। সংবিধানকে রাষ্ট্র পরিচালনার দলিল উল্লেখ করে তিনি বলেন, বিচারকের আনুগত্য কোনো ব্যক্তি বা ক্ষমতার প্রতি নয়, বরং সংবিধান, আইন ও নিজের বিবেকের প্রতি।

নবীন আইনজ্ঞদের উদ্দেশ্যে তিনি বলেন, একজন আইনজীবীর প্রধান সম্পদ হলো সততা, চরিত্র ও অধ্যয়ন। প্রতিনিয়ত পরিবর্তনশীল আইন সম্পর্কে জ্ঞান রাখতে নিয়মিত পড়াশোনা ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিচার বিভাগের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় বিচারকদের আরও দক্ষ, আধুনিক ও সেবামুখী হওয়ার আহ্বান জানান বিচারপতি আশফাকুল ইসলাম। তিনি বলেন, বিচার বিভাগের মূল শক্তি হলো জনগণের আস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির ব্যবহার বিচারিক দক্ষতা বাড়িয়ে মানুষের ভোগান্তি কমাতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে তিনি বলেন, বিচারকের আসন থেকে বিদায় নিলেও ন্যায়ের আদর্শ ও সংবিধানের প্রতি তার অঙ্গীকার আজীবন অটুট থাকবে।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এরপর ২০০৫ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ ২০২২ সালের ৮ ডিসেম্বর তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভারতের বিষয়টি মাথা থেকে বের করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই দশকের বিচারিক দায়িত্ব পালন শেষে অবসরে বিচারপতি আশফাকুল ইসলাম

প্রকাশিত হয়েছে: ০৪:০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬