লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি খোকন

মাদারীপুরের কালকিনিতে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তালগাছের চারা রোপণ করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর নদীর পাড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, সরকার গঠনের পর পরই তারেক রহমান তাঁর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করে দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ যদি তারেক রহমানকে সুস্থ রাখেন, তবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আগামী প্রজন্মের স্বার্থে বেশি বেশি তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম, এবং পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেয়ামুল আকন। এছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ইউরোপের দাবানলে নতুন আতঙ্ক ‘ফায়ার ক্লাউড’, সতর্ক করলেন বিজ্ঞানীরা

কালকিনিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি খোকন

প্রকাশিত হয়েছে: ০৫:০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬