লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন: ৭ কারারক্ষী বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে দেয়াল টপকে রিম্পা (২১) নামে এক নারী বন্দির পলায়নের ঘটনায় সাত কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনার পর কারা কর্তৃপক্ষের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

বরখাস্তকৃতদের মধ্যে রয়েছেন মেট্রন লায়লা আনজুমান সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা। শনিবার (১৮ জুলাই) সকালে সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়ায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত শুক্রবার তাদের বরখাস্ত করা হয়।

কারাগার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দি কারাগারের ভেতরে ইট বহনের কাজ করছিলেন। সেই সময় দায়িত্বে থাকা মেট্রনদের তদারকিতে ঘাটতির সুযোগ নিয়ে রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তিন মাসের সাজা ভোগ করছিলেন।

ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতরে ব্যাপক তল্লাশি চালালেও তার সন্ধান মেলেনি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার পলায়নের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এই ঘটনায় গত শুক্রবার রাতে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনাবাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন: ৭ কারারক্ষী বরখাস্ত

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬