লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীপিকার বদলে ক্যাটরিনা? প্রভাসের ‘স্পিরিট’ ঘিরে নতুন জল্পনা

সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্যান-ইন্ডিয়া অ্যাকশন সিনেমা ‘স্পিরিট’ নিয়ে দর্শকদের মাঝে আগ্রহের শেষ নেই। বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসের এই বহু প্রতীক্ষিত প্রজেক্টটি ঘিরে এবার কাস্টিংয়ে বড় ধরনের পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে। দীর্ঘদিন ধরে আলোচনা ছিল যে, এই সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। তবে পারিশ্রমিক ও বিভিন্ন শর্ত নিয়ে মতবিরোধের জেরে শেষ পর্যন্ত দীপিকা এই সিনেমা থেকে বাদ পড়েছেন বলে খবর চাউর হয়েছে। তার জায়গায় এখন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের অভিনয়ের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, ‘স্পিরিট’ সিনেমায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ চরিত্রের জন্য ক্যাটরিনা কাইফকে প্রস্তাব দিয়েছেন ছবির নির্মাতারা। যদিও সিনেমায় তার উপস্থিতির সময় বা স্ক্রিন টাইম খুব বেশি হবে না, তবে পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে এবং মূল কাহিনি এগিয়ে নিতে তার চরিত্রটি বড় ভূমিকা রাখবে। সবকিছু চূড়ান্ত হলে প্রায় ২০ বছর পর আবারও তেলুগু সিনেমায় দেখা যাবে ক্যাটরিনাকে। এর আগে তিনি ২০০৪ সালে ‘মলেশ্বরী’ এবং ২০০৫ সালে ‘আল্লারি পিডুগু’ নামের দুটি তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

অন্যদিকে, দীপিকা পাড়ুকোনের বাদ পড়ার নেপথ্যে বেশ কিছু শর্তের কথা সামনে আসছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, দীপিকা এই সিনেমার জন্য ৪০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করার পাশাপাশি লভ্যাংশের অংশও চেয়েছিলেন। এছাড়াও দৈনিক সর্বোচ্চ ছয় ঘণ্টা শুটিং করা, নির্দিষ্ট সময়সূচি মেনে চলা এবং তেলুগু ভাষায় সংলাপ না বলার মতো একাধিক শর্ত জুড়ে দিয়েছিলেন তিনি। এসব শর্ত নিয়ে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়, যার ফলে নির্মাতারা তাকে প্রজেক্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে ‘স্পিরিট’ সিনেমায় প্রভাসের প্রধান নায়িকা হিসেবে তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তৃপ্তি দিমরির। তবে ক্যাটরিনা কাইফ এই সিনেমার বিশেষ চরিত্রে অভিনয়ের প্রস্তাবটি শেষ পর্যন্ত গ্রহণ করেছেন কি না, তা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা। ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’ সিনেমার ব্যাপক সাফল্যের পর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই নতুন প্রজেক্টে প্রভাস, তৃপ্তি দিমরি এবং সম্ভাব্য ক্যাটরিনা কাইফের রসায়ন পর্দায় কেমন ঝড় তোলে, তা দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

দীপিকার বদলে ক্যাটরিনা? প্রভাসের ‘স্পিরিট’ ঘিরে নতুন জল্পনা

প্রকাশিত হয়েছে: ০৪:৩৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬