লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য মিঠু গ্রেপ্তার

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গ্রেপ্তার হয়েছেন ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য আসাদুজ্জামান মিঠু। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। সোমবার (১৭ আগস্ট) মহানগরীর নতুন রাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নতুন রাস্তা এলাকায় অভিযান চালায়। সেসময় খুলনা থেকে বেনাপোল সীমান্তের দিকে যাওয়ার পথে মিঠুকে আটক করা সম্ভব হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীর বিভিন্ন থানায় আসাদুজ্জামান মিঠুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া আরও জানান, গ্রেপ্তারকৃত মিঠুর বিরুদ্ধে দায়ের করা পুরনো মামলাগুলোর পাশাপাশি তার সাম্প্রতিক অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রীর ওপর ছিনতাইকারীর হাম/লা, রগ কে/টে দেওয়ার অভিযোগ

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য মিঠু গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০২:৫৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬