লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

কুষ্টিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার গভীর রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত এই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।

গতকাল দুপুরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভিডিওতে এক ব্যক্তিকে বিভিন্ন স্লোগান দিতে এবং শেখ হাসিনার পক্ষে বক্তব্য রাখতে শোনা যায়। ওই ব্যক্তি বলেন, ‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে।’ এছাড়া তিনি ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে তিনি জুলাই আন্দোলনকে অস্বীকার করে শেখ হাসিনাকে ডিসেম্বরে দেশে ফিরিয়ে আনার কথাও বলেন।

তবে ভিডিওতে থাকা ওই ব্যক্তির পরিচয় এবং তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সরাসরি যুক্ত কিনা, তা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

রংপুরের ৩৩ ওয়ার্ডে সপ্তাহে একদিন প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

প্রকাশিত হয়েছে: ০২:৩২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬