লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের দায়িত্ব গ্রহণের পর বিগত ছয় মাস বা ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়টি জনগণই মূল্যায়ন করবে। তবে সরকারের পক্ষ থেকে এটি নিশ্চিতভাবে বলা যায় যে, গত ১৮০ দিনে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি সাধিত হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত রূপরেখার আলোকেই এই প্রথম ছয় মাসে একাধিক প্রশংসনীয় উদ্যোগ ও জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে, যা জনগণের নিকট প্রশংসিত হয়েছে।

সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুসংহত করতে কিছুটা সময়ের প্রয়োজন। সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে নানা বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হলেও তা অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে মোকাবিলা করেছে বলে তিনি জানান। এছাড়া এই সময়ের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগও সাধারণ মানুষের নজরে এসেছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, ‘আমাদের এখন মাত্র ৬ মাস পার হলো।

ইত্তিহাদে ম্যান সিটিকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়লো ব্রাইটন

গত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১০:৫২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬