লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরে গণহত্যার দায় নিন, শেখ হাসিনাকে আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়ন করা উচিত। তিনি বলেন, আমি চাই তিনি দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যান এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ এবং এটি নিজস্ব গতিতেই কাজ করবে।

শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামীর শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা এবং প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও গণহত্যার অভিযোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা অস্বীকার করতে পারি না যে তার বিরুদ্ধে এসব গুরুতর অভিযোগ রয়েছে। তিনি যদি সত্যের মুখোমুখি হতে চান, তবে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হওয়া উচিত।

শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, অনেকে তার বক্তব্য প্রচার নিয়ে কথা বলছেন, কিন্তু সেগুলো রেকর্ড করা অডিও এবং এআই-সৃষ্ট হওয়ারও আলোচনা রয়েছে। তিনি দেশে ফিরুন বা বিদেশ থেকে বক্তব্য দিন, আইনের দৃষ্টিতে তিনি একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে জুলাই বিপ্লবে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে গুলি করে হত্যা এবং সাড়ে চার হাজার মানুষকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ রয়েছে।

মন্ত্রী আরও বলেন, যারা তার ফিরে আসা নিয়ে আলোচনা করছেন, তাদের নিজেদের বিবেককে প্রশ্ন করা উচিত—এত অভিযোগ ও ঘটনার পরও তিনি কি কখনও জনগণের কাছে ক্ষমা চেয়েছেন বা নিজের অপরাধ স্বীকার করেছেন?

জনপ্রিয় সংবাদ

হাসিনার বক্তব্যে ভারত সরকারের সমর্থন নেই: রণধীর জয়সওয়াল

দেশে ফিরে গণহত্যার দায় নিন, শেখ হাসিনাকে আইনমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১০:০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬