লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান

সরকারি দপ্তর ও সরকারের কোনো উন্নয়ন প্রকল্পে দলীয় কোনো সিন্ডিকেট বা চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন।

মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় আছে, তাই নেতাকর্মীরা সুযোগ-সুবিধা পাবেন এটাই স্বাভাবিক। তবে এমন কোনো সুবিধা কাউকে দেয়া হবে না যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। তিনি উদাহরণ দিয়ে বলেন, কেউ যদি হাসপাতালে এসে চাঁদাবাজি করেন, তবে তা তার ব্যক্তিগত লাভ হতে পারে, কিন্তু সেই কালিমার দাগ সরকার নেবে না। তিনি আরও বলেন, দলের যতই বড় নেতা হোক না কেন, অপরাধীর পরিচয় সে অপরাধীই। আওয়ামী লীগ লুটপাট করেছে মনে করে সেই শূন্যস্থানে নিজেরা বসে যাওয়ার চিন্তা যারা করছেন, তারা ভুলের স্বর্গে বাস করছেন বলেও মন্তব্য করেন তিনি।

বরিশালের একটি ঘটনার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী জানান, সেখানে দলীয় পরিচয়ে জোর করে চেক সই করিয়ে নেয়ার ঘটনায় রাত পার হওয়ার আগেই অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। দলের বদনাম হয় এমন কোনো কর্মকাণ্ড কোনো নেতাকর্মীর কাছ থেকে মেনে নেয়া হবে না বলে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান ৫০ শয্যার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও মন্ত্রী আলোকপাত করেন। তিনি বলেন, এই জনপদের মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শৈলকুপা ইউএনও মো. মাহফুজুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদ আল মামুনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কিন্তু এই চাঁদাবাজের কারণে সরকারের উপরে যে কালিমা লিপ্ত হবে সেই কালিমার দাগ সরকার নেবে না।’আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, ‘সম্প্রতি বরিশালে জোর করে দলীয় পরিচয়ে একজন চেক সাইন করে

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান

প্রকাশিত হয়েছে: ০১:৪৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬