লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফোনালাপ ফাঁস: ওসি রাকিবুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আইনি নোটিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডের সূত্র ধরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তদন্ত, গ্রেপ্তার ও দেশত্যাগে নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ডিএমপি কমিশনার বরাবর ডাকযোগে এই নোটিশটি পাঠিয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে, যা ওসি রাকিবুল ইসলামের বলে দাবি করা হচ্ছে। ওই রেকর্ডে বর্তমান সরকার, পুলিশ বাহিনী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য শোনা যায়। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কিছু মন্তব্য করতে শোনা গেছে। এই প্রচারিত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবারই ওই পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে ডিএমপি।

আইনি নোটিশে জনস্বার্থে পাঁচটি বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এতে অডিও রেকর্ডটির সত্যতা, উৎস এবং সম্পাদনা বা বিকৃতির সম্ভাবনা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে যাচাই করার আহ্বান জানানো হয়েছে। তদন্তে রাষ্ট্রদ্রোহের অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি তদন্তের স্বার্থে প্রয়োজনে ওই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদনের কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু তদন্তের অগ্রগতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে জনস্বার্থে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি নোটিশ পাওয়ার পর কী ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তাকে অবহিত করার অনুরোধ জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

শনিবার ফের প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা

ফোনালাপ ফাঁস: ওসি রাকিবুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আইনি নোটিশ

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬