লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আবুধাবি টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস

আবুধাবি টেস্টে ব্যাট এবং গ্লাভস হাতে অনবদ্য পারফরম্যান্স উপহার দিয়েছেন লিটন দাস। যদিও ম্যাচটিতে বাংলাদেশ জয় পায়নি, তবে ব্যক্তিগত নৈপুণ্যে বিশ্বরেকর্ড গড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। টেস্ট ইতিহাসে প্রথম উইকেটরক্ষক হিসেবে এক ম্যাচে দুবার ৫০-এর বেশি রান এবং ৯টি ডিসমিসাল করার অনন্য রেকর্ডটি এখন তার দখলে।

ম্যাচের শেষ দিনের প্রথম সেশনে ইবাদত হোসেনের বলে ইকরাম আলিখিলের অসাধারণ একটি ক্যাচ লুফে নেন লিটন। এর মাধ্যমে আবুধাবি টেস্টে তার মোট ডিসমিসালের সংখ্যা দাঁড়ায় নয়টিতে। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৩ এবং দ্বিতীয় ইনিংসে ১০২ রানের ইনিংস খেলেন লিটন।

এর আগে এই রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে লিন্ডসে দুই ইনিংসে ৫০-এর বেশি রান করার পাশাপাশি ৮টি ডিসমিসাল করেছিলেন। সে ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে লিন্ডসে ৬৯ এবং পরের ইনিংসে ১৮২ রান করেছিলেন। এছাড়া অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৬টি ক্যাচ নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি আরও দুটি ক্যাচ নিয়েছিলেন।

আবুধাবি টেস্টে লিটন সবমিলিয়ে ৮টি ক্যাচ এবং ১টি স্টাম্পিং করেছেন। টেস্ট ইতিহাসে এক ম্যাচে ৯টি ডিসমিসালের ঘটনা এই নিয়ে মোট ৩১ বার দেখা গেল। এছাড়া ১০টি ডিসমিসালের রেকর্ড রয়েছে পাঁচবার। লিটন আরও দুটি ডিসমিসাল করতে পারলে টেস্ট ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের মালিক জ্যাক রাসেল, এবি ডি ভিলিয়ার্স ও ঋষভ পান্তের রেকর্ডের পাশে বসতে পারতেন।

এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডটি ছিল খালেদ মাসুদের। ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি ৭টি ডিসমিসাল করেছিলেন, যা গতকাল পর্যন্ত রেকর্ড হিসেবে টিকে ছিল।

জনপ্রিয় সংবাদ

পুনর্গঠনের পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি

আবুধাবি টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস

প্রকাশিত হয়েছে: ০৩:০০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬