লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবরুদ্ধ চুয়েট ভিসিকে উদ্ধার করলেন জেলা প্রশাসন ও পুলিশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনে দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলমকে উদ্ধার করেছে জেলা প্রশাসন ও পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মো. মাসুদ আলমের উপস্থিতিতে তাকে উদ্ধার করে ক্যাম্পাসের বাইরে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়ার পর পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।

ভিসিকে ক্যাম্পাস থেকে বের করার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা একটি শর্ত জুড়ে দেন। প্রশাসনিক ভবন থেকে তাকে বের করে আনার পর এক শিক্ষার্থী মাইকে ঘোষণা দেন, ভিসিকে এই শর্তেই ক্যাম্পাস ছাড়তে দেয়া হচ্ছে যে তিনি আর কখনোই চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না। তাকে অ্যাম্বুলেন্সে তোলার মুহূর্তে শিক্ষার্থীরা 'ভুয়া ভুয়া' স্লোগান দেন।

এর আগে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভিসিকে উদ্ধারের জন্য ক্যাম্পাসে প্রবেশ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, একজন সম্মানিত শিক্ষক নিরাপত্তা ও চিকিৎসার আবেদন জানিয়েছিলেন, তাই তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে তাকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গত ২১ সেপ্টেম্বর থেকে সাবেক ভিসি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছিলেন। এই পরিস্থিতির মধ্যে সোমবার সকালে নবনিযুক্ত ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলম প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, ভিসি বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ঢুকেছেন। এ ঘটনার প্রতিবাদে তারা পদত্যাগের দাবিতে আন্দোলন তীব্র করে তোলেন এবং তাকে অবরুদ্ধ ঘোষণা করেন।

উল্লেখ্য, ভিসি নিয়োগকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে চুয়েটে অচলাবস্থা চলছে। শিক্ষার্থীরা মুখোশ মিছিল ও চোখ বাঁধা প্রতিবাদ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এবং এক পর্যায়ে ক্লাস-পরীক্ষা বর্জন ও বিশ্ববিদ্যালয় সর্বাত্মক বন্ধের ঘোষণা দিয়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

পুনর্গঠনের পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি

অবরুদ্ধ চুয়েট ভিসিকে উদ্ধার করলেন জেলা প্রশাসন ও পুলিশ

প্রকাশিত হয়েছে: ০৩:০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬