লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শান্ত-জ্যোতিদের ম্যাচের সঙ্গে থাকছে লিভারপুল-ম্যানসিটির হাইভোল্টেজ লড়াই

ক্রিকেট ও ফুটবলের রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় আজ ক্রীড়াপ্রেমীরা। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের তৃতীয় দিনের খেলা সরাসরি সম্প্রচার করা হবে দুপুর ১২টায় টি স্পোর্টসে। নারী ক্রিকেটে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে সিরিজটি সরাসরি দেখা যাবে রাত ৯টা ৫০ মিনিটে ট্যাপম্যাডে।

ক্রিকেটের অন্যান্য আয়োজনের মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি সন্ধ্যা ৭টায় পিটিভি স্পোর্টস ও ট্যাপম্যাডে সম্প্রচারিত হবে। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা দুপুর ১টা ৩০ মিনিটে স্টার স্পোর্টসে এবং ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে।

ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে হাইভোল্টেজ সব ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে রাত ৯টা ৩০ মিনিটে মুখোমুখি হবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি, যা সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১। একই সময়ে বুন্দেসলিগায় ফ্রেইবুর্গ ও শালকের ম্যাচটি ইউনাইট৮ স্পোর্টস ১ ও জি৫-এ দেখা যাবে। ইতালিয়ান সিরি এ-তে রাত ১০টায় সাসুলো বনাম এসি মিলান এবং রাত ১২টা ৪৫ মিনিটে ক্যালিয়ারি বনাম জুভেন্টাস ম্যাচগুলোও ইউনাইট৮ স্পোর্টস ১ ও জি৫-এ সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া লা লিগায় রাত ১টায় রেসিং সান্তান্দার ও ভ্যালেন্সিয়া একে অপরের মুখোমুখি হবে ফ্যানকোডে।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্রের আশঙ্কায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রীর

শান্ত-জ্যোতিদের ম্যাচের সঙ্গে থাকছে লিভারপুল-ম্যানসিটির হাইভোল্টেজ লড়াই

প্রকাশিত হয়েছে: ০১:৩০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬