লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। এই কার্যক্রম শুরুর ফলে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পেট্রোবাংলা জানিয়েছিল যে, মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে গ্যাস স্থানান্তর প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। প্রতিকূল আবহাওয়ার কারণে ওই সময় সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছিল। তবে বঙ্গোপসাগরের পরিস্থিতির উন্নতি হলে দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে সে সময় সংস্থাটি আশ্বস্ত করেছিল।

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে বাসের ধাক্কায় ৩ যাত্রী নিহত, আহত ১৫

মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

প্রকাশিত হয়েছে: ১২:০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬