লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচন হবে আগের চেয়ে স্বচ্ছ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা বিগত যেকোনো সময়ের চেয়ে বেশি স্বচ্ছ হবে। তিনি বলেন, এই নির্বাচনগুলোকে শতভাগ সক্রিয় করার পাশাপাশি যোগ্য, সৎ ও শিক্ষিত ব্যক্তিদের মাধ্যমে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে এই নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না বলেও তিনি নিশ্চিত করেন।

রোববার দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুমনী আক্তার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরিফুল হক, সিভিল সার্জন মশিউর রহমান এবং জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং মানুষ এখন এই সরকারের ওপর আস্থা রাখতে শুরু করেছে। সরকারের সামনে জনগণের অনেক চাহিদা রয়েছে, যার মধ্যে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের সমস্যা অন্যতম। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে এই তিনটি খাতে পরনির্ভরশীল করে রাখা হয়েছে, যাতে অন্য দেশের ওপর তাকিয়ে থাকতে হয়। বর্তমান সরকার এই সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধানের চেষ্টা করছে যাতে দেশ আর কারও ওপর নির্ভরশীল না থাকে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সমস্যা থেকে উত্তরণের এই অন্তর্বর্তী সময়ে জনগণের কিছুটা কষ্ট হচ্ছে, যার জন্য প্রধানমন্ত্রী ও বর্তমান সরকার বারবার দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের মানুষের কাছে যখনই যেখানে যাচ্ছি, তাদের কাছে আমরা এই কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি। আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টার কোনো কমতি নেই এবং এই সংকট মোকাবিলায় তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু

স্থানীয় সরকার নির্বাচন হবে আগের চেয়ে স্বচ্ছ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৯:০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬