লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ২

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের ঘাঘর ব্রিজের পশ্চিম পাশে পল্লী উন্নয়ন একাডেমির পুরাতন ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন ঘাঘর বাজারের ঔষধ ব্যবসায়ী হাদিউজ্জামান নিলু (৪৮) এবং কোটালীপাড়া ইউসিবি ব্যাংকের ঘাঘর শাখার অফিস সহকারী নাঈম শেখ (৩২)। হাদিউজ্জামান নিলু তারাশি গ্রামের মৃত মান্নান মাস্টার মন্নুর ছেলে এবং নাঈম শেখ চিতলমারী উপজেলার আজিম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘাঘর বাজারে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন নিলু ও নাঈম। তারা পল্লী উন্নয়ন একাডেমির পুরাতন ভবনের সামনে পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ‘রাহবার পরিবহন’ (ঢাকা মেট্রো-৩৩-৯৬) নামের একটি লোকাল বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনই গুরুতর জখম হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন জানান, হাদিউজ্জামান নিলুর পায়ে কনফার্ম ফ্র্যাকচার এবং নাঈম শেখের পায়ে ক্লোজ ফ্র্যাকচার হয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ২

কোটালীপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ২

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬