লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি ঘটেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা বিয়ের অনুষ্ঠান শেষ করে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। পথে একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এই দুর্ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার মনজুর আলমের দুই সন্তান মিমতা ও মোর্শেদ রয়েছেন। এছাড়া তাদের মামা ফেরদৌস আলম ফিরোজ এবং মাইক্রোবাসের চালক মুন্নাও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহত ফেরদৌস আলম ফিরোজ ঈদগাঁওয়ের আরাফাত শপিং কমপ্লেক্সের ‘নুরজাহান মেডিকো’র স্বত্বাধিকারী ছিলেন। তার পৈতৃক বাড়ি পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকায়।

জনপ্রিয় সংবাদ

সৌদির ক্যামেল ফেস্টিভালে অংশ নিল ১৩১ মিলিয়ন ডলারের উট

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত হয়েছে: ০৫:০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬