লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনের পরিবহন ব্যবস্থায় সাইবার হামলা: দুই হ্যাকারের কারাদণ্ড

লন্ডনের গণপরিবহন সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) হ্যাক করার দায়ে দুই তরুণকে ৫ বছর ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ২০ বছর বয়সী থালহা জুবায়ের একজন ব্রিটিশ-বাংলাদেশি এবং তার সহযোগী ১৮ বছর বয়সী ওয়েন ফ্লাওয়ার্স। তারা দুজনেই টিএফএল হ্যাক করার অভিযোগ স্বীকার করেছেন।

তদন্তে উঠে এসেছে যে, টিএফএল সিস্টেমে প্রবেশাধিকার পাওয়ার পর জুবায়ের ও ফ্লাওয়ার্স ২০২৪ সালের ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে টানা সাইবার হামলা চালান। এই সময়ে তারা দিনে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করেছেন। জুবায়ের পূর্ব লন্ডনে তার বাবা-মায়ের ফ্ল্যাট থেকে এবং ফ্লাওয়ার্স মধ্য ইংল্যান্ডে তার দাদির বাড়ি থেকে এই সাইবার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন।

এই সাইবার হামলার ফলে টিএফএলের ডিজিটাল অবকাঠামো কয়েক দিনের জন্য অচল হয়ে পড়েছিল। এর ফলে গুরুত্বপূর্ণ অনলাইন সেবা বন্ধ থাকার পাশাপাশি যাত্রীসেবা মারাত্মকভাবে স্থবির হয়ে পড়ে। এই হামলার ক্ষতি কাটিয়ে উঠতে সংস্থাটির ২৯ মিলিয়ন পাউন্ড খরচ হয় এবং পুরো সিস্টেম স্বাভাবিক করতে প্রায় ৬ মাস সময় লেগেছে।

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লন্ডনের পরিবহন ব্যবস্থায় সাইবার হামলা: দুই হ্যাকারের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে: ০৫:০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬