লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়াল বিইআরসি

গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আগস্ট ২০২৬ মাসের জন্য এলপিজির এই নতুন মূল্য নির্ধারণ করেছে।

রোববার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি নতুন এই দামের বিষয়টি নিশ্চিত করেছে। নতুন ঘোষণা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে বা রিটেইলার পয়েন্টে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১৫২৮ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই বর্ধিত মূল্য কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে বলে কমিশন জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

আইফোনের লোভে কিশোর অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়াল বিইআরসি

প্রকাশিত হয়েছে: ১১:০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬