লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমল

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমানো হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিইআরসি জানায়, ১২ কেজির সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।

কমিশনের হিসাব অনুযায়ী, বেসরকারি এলপিজির দাম ভোক্তাপর্যায়ে প্রতি কেজি ১৩২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে জুলাই মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা, যা আগস্ট মাসে ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা করা হয়েছিল। অবশ্য জুলাই মাসে আগের মাসের তুলনায় সিলিন্ডারপ্রতি ৩৫৭ টাকা কমানো হয়েছিল, যখন দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা করা হয়।

পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, জুলাই মাসে অটোগ্যাসের দাম ছিল ৭০ টাকা ৪০ পয়সা। এছাড়া বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৮৫ টাকা ৩০ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।

জনপ্রিয় সংবাদ

২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবর: দুই দশক পরও নির্বাচনকালীন সরকারে আস্থার সংকট

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমল

প্রকাশিত হয়েছে: ১২:০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬