লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে মাদ্রাসার ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরে এক মাদ্রাসার ছাত্রকে ধর্ষণের অভিযোগে মোস্তাক হোসেন (৩০) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে ওই মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শিক্ষকের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এবং তিনি প্রায় এক মাস আগে ওই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন।

স্থানীয় ও থানা সূত্র জানায়, গত কয়েক দিন ধরে মাদ্রাসায় ক্লাস শেষে ওই শিশুকে শিক্ষক মোস্তাক তাঁর কক্ষে নিয়ে যেতেন। গত রোববার ক্লাস শেষ হওয়ার পর শিক্ষক শিশুটিকে তাঁর কক্ষে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে এবং পরিবারের কাছে বিষয়টি খুলে বলে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে মোস্তাক হোসেনকে আটক করে মারধর করলে তিনি নিজের দোষ স্বীকার করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ রাতেই মাদ্রাসা থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে শিবচর থানায় মামলা দায়ের করা হয়। সোমবার তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

শিশুটির বাবা বলেন, একজন মাদ্রাসাশিক্ষক তাঁর ছেলের সঙ্গে এমন জঘন্য কাজ করতে পারেন, তা তিনি কল্পনাও করতে পারেননি। ভবিষ্যতে যেন অন্য কোনো মাদ্রাসায় এমন অপকর্ম না ঘটে, তা নিশ্চিত করার পাশাপাশি তিনি ওই শিক্ষকের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, ঘটনার দিনই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। পরে শিশুটির পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। আইন অনুযায়ী অভিযুক্তের বিচার নিশ্চিত করা হবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

মাদারীপুরে মাদ্রাসার ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০২:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬