লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ ডা. মিতু

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ২৯ (27 September 2026, 13:29)

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসনের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু এমপি। সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার সূত্র ধরে তিনি এই ক্ষোভ ও গভীর হতাশা প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে ডা. মিতু জুলাই গণঅভ্যুত্থানে সালমান মুক্তাদিরের সাহসী ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে লেখেন, সালমান মুক্তাদির সেই ছেলেটা, যে জুলাইয়ের রাজপথে সাহস নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে ১৭ বছর পালিয়ে থাকা অভুক্তদের পেটে চাঁদার ব্যবস্থা করেছে। যখন কেউ কথা বলতে সাহস পায়নি, তখন সে প্রতিবাদ করেছে।

দেশের জননিরাপত্তা ও সাধারণ মানুষের অসহায় অবস্থার কথা তুলে ধরে ডা. মিতু বলেন, যারা রাত জেগে স্ক্রল করে এই লেখাটা পড়বেন, হয়তো নিজের দোকান কিংবা বাড়ি নিরাপদ আছে দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন; কিন্তু তাদের সামনেও কোনো কারণ ছাড়াই এমন দিন আসতে পারে। যেভাবে এমন দিন এসেছিল রিয়া গোপের কিংবা বারান্দায় দাঁড়িয়ে গুলি খাওয়া সেই কিশোরী নাইমার জীবনে।

বর্তমান সরকার ও নীতিনির্ধারকদের কড়া সমালোচনা করে তিনি উল্লেখ করেন, ১৭ বছর পর তারেক রহমান দেশে এসে এই দেশ উপহার দিয়েছেন জাতিকে, অথচ ন্যূনতম নিয়ন্ত্রণের ক্ষমতা নেই। মেয়েদের চাকরি দেওয়া, মন্ত্রীর ছেলেমেয়েদের বড়লোক বানানো আর কার্ডের নামে হাজার হাজার কোটি টাকার ভণ্ডামি শুরু হয়েছে। কী জঘন্যভাবে দেশ চালাচ্ছে এরা!

দেশের সামগ্রিক প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ এনে তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, সালাউদ্দিন সাহেবের ভাবের ঠেলায় তো টেকা যায় না, কথার ফুলঝুরি। চোখে-মুখে কী অহমিকা! উনার কথা মনে হয় পুলিশ শোনে না বা উনারে পাত্তা দেয় না। না হলে এমন অবস্থা কেন হবে? ন্যূনতম লজ্জা কি আছে উনার? কীভাবে মুখ দেখান উনি?

জনপ্রিয় সংবাদ

আদাবরে রামদা-চাপাতি নিয়ে বাড়ি দখলের চেষ্টা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ ডা. মিতু

প্রকাশিত হয়েছে: ০৭:৩৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬