লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩ টাকার বকেয়ায় আটকে গেল শিক্ষার্থীর সার্টিফিকেট, অতঃপর…

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা এক শিক্ষার্থীর সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট উত্তোলনের সব দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে ছিল। বাকি ছিল কেবল কয়েকটি স্বাক্ষর। ঠিক সেই মুহূর্তে জানা গেল, বিশ্ববিদ্যালয়ের কাছে তার ৩ টাকা বকেয়া রয়েছে। আর এই সামান্য ৩ টাকার কারণেই পুরো ক্লিয়ারেন্স প্রক্রিয়া থমকে যায়।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ২০২০-২১ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী তার গ্র্যাজুয়েশন শেষে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ক্লিয়ারেন্স ফরমে স্বাক্ষর সংগ্রহের কাজ করছিলেন। কেন্দ্রীয় গ্রন্থাগারে গিয়ে তিনি জানতে পারেন, তার নামে ৩ টাকা জরিমানা বকেয়া আছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২ সালে লাইব্রেরি থেকে নেওয়া একটি বই নির্ধারিত সময়ের তিন দিন পরে জমা দিয়েছিলেন ওই শিক্ষার্থী। সেই বিলম্বের জরিমানাই ছিল ৩ টাকা। নিয়ম অনুযায়ী, এই টাকা সরাসরি গ্রন্থাগারে জমা দেওয়ার সুযোগ নেই; বরং শিক্ষার্থীকে ব্যাংকে গিয়ে তা পরিশোধ করতে হয়। পরে ব্যাংকে ৩ টাকা জমা দেওয়ার রশিদ গ্রন্থাগারে জমা দেওয়ার পরই তিনি কাঙ্ক্ষিত স্বাক্ষরটি পান।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, “মাত্র ৩ টাকা জমা দিতে ব্যাংকে যেতে হয়েছে। বিষয়টি আমার জন্য বেশ বিব্রতকর ও অদ্ভুত অভিজ্ঞতা ছিল।”

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, হিসাবের স্বচ্ছতা ও নির্ধারিত আর্থিক প্রটোকল অনুসরণ করেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তাদের ভাষ্যমতে, নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ২

৩ টাকার বকেয়ায় আটকে গেল শিক্ষার্থীর সার্টিফিকেট, অতঃপর…

প্রকাশিত হয়েছে: ০৪:০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬