লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৫ জন। শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ছিল ৯০০ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ২৮ হাজার ৩১০ জন। একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১৮৫ জন এবং ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত মোট ১৬ হাজার ৫৯ জন।

হাসপাতালে ভর্তি ও সুস্থতার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট এক লাখ ১০ হাজার ৯৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ছয় হাজার ৮৫৯ জন।

মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৪১ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পাবনার আটঘরিয়ায় আগাম শিম চাষে কৃষকের মুখে হাসির ঝিলিক

হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৫

প্রকাশিত হয়েছে: ০৩:৪৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬