লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি, নতুন আক্রান্ত ৮১৮

দেশে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ৮১৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। এ বিভাগে ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ২ জন শিশু মারা গেছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে ৬ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু হামের উপসর্গে মারা গেছেন ৭৬৪ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর পাশাপাশি একই সময়ে আরও ৭৩৩ জনের শরীরে এই রোগের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেল। আর এই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ৭৪০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১১ হাজার ৮৫৭ জন।

জনপ্রিয় সংবাদ

যবিপ্রবিতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সেমিনার ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি, নতুন আক্রান্ত ৮১৮

প্রকাশিত হয়েছে: ১২:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬