লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিইউতে চিকিৎসাধীন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসু

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাঈন আহমেদ বুধবার রাতে গণমাধ্যমকে জানান, চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী বৃহস্পতিবার নাগাদ মেঘমল্লারের জ্ঞান ফিরে আসতে পারে।

তাঁর শারীরিক জটিলতার বিষয়ে মাঈন আহমেদ বলেন, মেঘমল্লার আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি অচেতন অবস্থায় থাকায় ফুসফুসে কফ জমে যায়, যা তাঁকে কাশতে বাধা দিচ্ছিল। এছাড়া তাঁর রোগ প্রতিরোধক্ষমতা তুলনামূলক দুর্বল থাকায় শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে কফ পরিষ্কার করার পর তাঁকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হলেও শারীরিক জটিলতা ফের দেখা দেওয়ায় পুনরায় আইসিইউতে নেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে অসুস্থ অবস্থায় মেঘমল্লার বসুকে উদ্ধার করা হয়। পরিচিতজনরা দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা বিষক্রিয়ার আশঙ্কায় তাঁর পাকস্থলী পরিষ্কার করেন। এরপর শারীরিক অবস্থার অবনতি ও শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দেওয়ায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় অভিযান চালিয়ে ৬৩ কেজি পলিথিন জব্দ

আইসিইউতে চিকিৎসাধীন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসু

প্রকাশিত হয়েছে: ০৭:৩১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬