লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইস্টার্ন ব্যাংকের বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করল মেটলাইফ

দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এ বিনিয়োগের ফলে মেটলাইফ বাংলাদেশের মোট বিনিয়োগ পোর্টফোলিও প্রায় ১৯ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। সরকারি বন্ডের পাশাপাশি কর্পোরেট বন্ডে বিনিয়োগের এই উদ্যোগ মেটলাইফের বিনিয়োগ পোর্টফোলিওকে আরও শক্তিশালী ও বহুমুখী করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এর মাধ্যমে কর্পোরেট খাতে টেকসই অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি পলিসিহোল্ডারদের দীর্ঘমেয়াদে আরও ভালো রিটার্ন দেওয়া সম্ভব হচ্ছে।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, দেশের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী হিসেবে ইবিএলের সঙ্গে এই অংশীদারিত্ব আর্থিক খাতকে আরও শক্তিশালী করার যৌথ অঙ্গীকারকে তুলে ধরে। তিনি আরও জানান, দায়িত্বশীল বিনিয়োগের মাধ্যমে পলিসিহোল্ডারদের জন্য নিরাপদ ও টেকসই রিটার্ন নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ বলেন, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য বহুমুখী বিনিয়োগের সুযোগ তৈরিতে ইবিএল তার শক্তিশালী আর্থিক ভিত্তি ও দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে। সাব-অর্ডিনেটেড বন্ডের মতো বিনিয়োগ ব্যবস্থা ব্যবসায়িক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার পাশাপাশি বাজারে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বাড়াতে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। ইস্টার্ন ব্যাংক কর্পোরেট এবং রিটেইল ব্যাংকিং উভয় ক্ষেত্রেই দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক। অন্যদিকে, মেটলাইফ বাংলাদেশ দেশের শীর্ষস্থানীয় জীবনবীমা সংস্থা হিসেবে প্রায় ১০ লাখ ব্যক্তিগত গ্রাহক এবং ৯০০-এর বেশি কর্পোরেট গ্রাহককে সেবা দিচ্ছে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী

ইস্টার্ন ব্যাংকের বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করল মেটলাইফ

প্রকাশিত হয়েছে: ০৩:০১:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬