লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলুন: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের কেবল চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস এবং উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের কৃষি খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণরা যদি উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন, তবে তা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

রোববার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, কৃষিতে পড়াশোনা করলেই সবাইকে সরকারি চাকরির দিকেই ঝুঁকতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং কৃষিসংশ্লিষ্ট ব্যবসা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই বর্তমান সময়ের দাবি।

শিক্ষিত তরুণদের কর্মসংস্থানকে বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কেবল ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; বরং দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটিয়ে নতুন উদ্যোগে এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে কৃষিকে আধুনিক, উৎপাদনশীল ও প্রযুক্তিভিত্তিক খাতে রূপান্তরের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। তিনি বলেন, কৃষি উন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং মাঠপর্যায়ের কৃষকদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেন, বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও গবেষণায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার পথে নবীন শিক্ষার্থীরা ভবিষ্যতে অগ্রণী ভূমিকা পালন করবে।

শেকৃবির উপাচার্য ড. মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

তাপপ্রবাহে বছরে ৩ কোটি কর্মঘণ্টা হারাচ্ছে দক্ষিণ এশিয়া

চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলুন: স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১০:৩৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬