লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের প্রজ্ঞাপন জারি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার প্রায় দেড় ঘণ্টা পর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭ নম্বর আইন) এর ধারা ১১ অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১ এর বিধি ১২ (৬) অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনে তার পিতার নাম মির্জা রুহল আমিন এবং ঠিকানা উল্লেখ করা হয়েছে—গ্রাম কালিবাড়ী, ডাকঘর ঠাকুরগাঁও ৫১০০, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন, এর মধ্যে ভোট পড়েছে ৩৪৩টি।

নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয় এবং পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় স্কুলের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের প্রজ্ঞাপন জারি

প্রকাশিত হয়েছে: ০৮:০০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬