লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বিরোধী নেতারা: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, বর্তমান বিরোধীদলীয় নেতারা ঠিক শেখ হাসিনার মতোই ভাষায় কথা বলছেন। সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগ যেমন বলেছিল সরকারকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেওয়া হবে না, ঠিক সেই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন বর্তমান বিরোধীদলের নেতারা। তিনি স্মরণ করিয়ে দেন যে, শেখ হাসিনাও অতীতে ঠিক এ ধরনের কথা বলতেন।

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না বলে যে প্রচার চালানো হচ্ছে তা ভুল। তিনি উল্লেখ করেন, একটি ঐকমত্য কমিশন গণভোটের মতো বিষয় চাপিয়ে দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে, যার বিষয়ে বিএনপি তাদের দ্বিমত আগেই জানিয়েছিল। তবে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।

বিরোধীদলীয় নেতাদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, রাজপথে আন্দোলন করা তাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেই আন্দোলন যেন কোনোভাবেই সংঘাতের দিকে না গড়ায়। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নেতিবাচক প্রচারণার পরিবর্তে সহনশীলতা ও ঐক্যের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার প্রধান প্রতিনিয়ত জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ টেনে বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। এছাড়া বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাসও দেন তিনি।

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন যে ভাষায় বিরোধীদলীয় নেতারা কথা বলছেন, ‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না।’ ঠিক এমনই কথা বলতেন শেখ হাসিনা।

জনপ্রিয় সংবাদ

তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বিরোধী নেতারা: মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে: ০৪:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬