লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচন সময়মতোই হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেছেন যে, যথাসময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বছরের শেষে না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে তিনি উল্লেখ করেন।

কৃষি খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে মির্জা ফখরুল জানান, সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। এছাড়া প্রধানমন্ত্রী রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং কৃষিকে লাভজনক করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে অভিহিত করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সংগ্রামের মাধ্যমে জনগণের ভোটে বিএনপি পাঁচবার সরকার পরিচালনার দায়িত্ব পালন করেছে। তিনি আরও বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদী বলেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে অথবা তাদের মানসিকতা সেভাবে গড়ে উঠেছে।

উল্লেখ্য, ওইদিন সকালে মন্ত্রী বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন ছাড়াও রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পল্লী মেলার উদ্বোধন করেন এবং শিল্পকলা একাডেমিতে সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রুহুল আমিন এবং জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এ বছরের শেষে না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।আরও পড়ুনআরও পড়ুনকাফরুলে যুবদল কর্মী হত্যাকাণ্ডে চার শুটারসহ গ্রেফতার ৮

জনপ্রিয় সংবাদ

পাবনায় ভ্যান নিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

রাষ্ট্রপতি নির্বাচন সময়মতোই হবে: মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে: ০২:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬