লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার হুথিদের

লোহিত সাগরে সৌদি পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে জাহাজটির সামনের অংশে আগুন ধরে যায়। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য তদারকি সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যানুযায়ী, সৌদি মালিকানাধীন এনসেলিয়া নামের জাহাজটি লোহিত সাগর দিয়ে যাওয়ার সময় এই হামলার শিকার হয়।

ঘটনাটি সম্পর্কে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য তদারকি সংস্থা জানায়, সোমবার (২০ জুলাই) সৌদি আরবের ইয়ানবু বন্দর ছাড়ার পর আল শোকাইয়ার প্রায় ৭০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে জাহাজটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাহাজের ডান পাশে আঘাত করে। তবে তাৎক্ষণিকভাবে জাহাজের নাবিকরাই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

সৌদি গণপরিবহন কর্তৃপক্ষের ভাষ্যমতে, জাহাজের সকল নাবিক নিরাপদ রয়েছেন এবং জাহাজ ও সামুদ্রিক পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। হামলায় কোনো প্রাণহানি বা তেল ছড়িয়ে পরিবেশগত ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি।

ইয়েমেনের হুথি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। হুথিদের দাবি, সৌদি আরবের বন্দরগুলোর ওপর তাদের ঘোষিত নৌ অবরোধ অমান্য করায় এই হামলা চালানো হয়েছে। তারা আরও দাবি করেছে, এনসেলিয়া ছাড়াও লায়লা নামের বাহরি মালিকানাধীন আরও একটি অতি বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে, যদিও দ্বিতীয় হামলার বিষয়টি এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, গত সোমবার (২০ জুলাই) হুথিরা সৌদি আরবের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয়। তারা বিভিন্ন জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানকে সতর্ক করে জানায়, সৌদি বন্দরে পণ্য ওঠানো বা নামানো কোনো জাহাজ চলাচল করলে তা ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার লক্ষ্যবস্তু করা হবে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব এখন তাদের অপরিশোধিত তেল পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরে এনে লোহিত সাগর দিয়ে রপ্তানি করছে, যার ফলে এই নৌপথটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বুধবার (২২ জুলাই) সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য তদারকি সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে

লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার হুথিদের

প্রকাশিত হয়েছে: ১২:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬