লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় নদীতে ফুটবল খেলতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত ঘাট এলাকায় পদ্মা নদীতে ফুটবল খেলতে গিয়ে মোস্তাকিম হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মোস্তাকিম সোনাতলা গ্রামের হায়দারের চর এলাকার রতন জমাদারের ছেলে এবং সে সোনাতলা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ওই মাদ্রাসার ৫-৬ জন শিক্ষার্থী ভাগজোত ঘাট এলাকায় পদ্মার পানিতে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে তীব্র স্রোতের টানে মোস্তাকিম ও ইব্রাহিম হোসেন (১২) গভীর পানিতে ভেসে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে ইব্রাহিমকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও প্রবল স্রোতের কারণে মোস্তাকিমকে আর খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ইব্রাহিম একই গ্রামের জিয়ারুল শাহের ছেলে এবং সেও একই মাদ্রাসার শিক্ষার্থী।

ঘটনার পর থেকেই মোস্তাকিমকে উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জেলেরা যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছেন। ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নদীতে তীব্র স্রোত থাকায় অভিযান ব্যাহত হচ্ছে। শিশুটি স্রোতের টানে ভেসে দূরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারের জন্য খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে এবং তারা পৌঁছালে অভিযান আরও জোরদার করা হবে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তারা উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন। এদিকে, নিখোঁজ মোস্তাকিমের বাবা রতন জমাদারসহ স্বজনরা নদীর তীরে উৎকণ্ঠায় অপেক্ষা করছেন। তিনি তার সন্তানকে ফিরে পাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

মুসলিম জ্ঞানচর্চার ঐতিহাসিক কেন্দ্র খোরাসানের নিশাপুর

কুষ্টিয়ায় নদীতে ফুটবল খেলতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ

প্রকাশিত হয়েছে: ০১:০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬