লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য-প্রমাণ ছাড়া প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করার আহ্বান মসিক প্রশাসকের

তথ্য-প্রমাণ ছাড়া কোনো প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসক রুকুনোজ্জামান রোকন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ‘ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ : গণমাধ্যমের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তথ্য-প্রমাণ ছাড়া সংবাদ প্রকাশ করলে প্রতিষ্ঠানের ক্ষতি হয়। কোনো ব্যক্তি অপরাধ করলে তা গণমাধ্যমে তুলে ধরার সুযোগ রয়েছে, তবে অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য তিনি সাংবাদিকদের দায়িত্বশীল আচরণের অনুরোধ করেন।

সম্প্রতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে জড়িয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে প্রশাসক বলেন, যে তথ্যের কোনো অস্তিত্ব নেই, সেই তথ্যের দায় চাপিয়ে সংবাদ প্রকাশ করা অপসাংবাদিকতা। তিনি গণমাধ্যমের কাছ থেকে সর্বদা সত্য ও নির্ভরযোগ্য তথ্য প্রত্যাশা করেন। নগরীর ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গণমাধ্যমে ডেঙ্গুর খবরে ‘রেডজোন’ শব্দটির ব্যবহার পাঠক সমাজে আতঙ্ক সৃষ্টি করছে, যা বিবেচনায় রাখা জরুরি।

নগরীর বস্তিবাসীদের জীবনযাত্রার মানোন্নয়ন প্রসঙ্গে রুকুনোজ্জামান রোকন জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই বস্তিবাসীর দুর্দশা লাঘবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। বর্তমানে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত মশক নিধনের ওষুধ ছিটানো হচ্ছে এবং বস্তিবাসীর অনেকের ঘরেই এখন আর কয়েলের প্রয়োজন পড়ছে না। জলাবদ্ধতা নিরসনে নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, যথাযথ পানি নিষ্কাশনের ব্যবস্থা ছাড়া নগরীতে আর কোনো নতুন বাড়ি নির্মাণের অনুমতি দেওয়া হবে না।

ক্লাবের চিকিৎসা উপকমিটির আহ্বায়ক সাংবাদিক নিয়ামুল কবীর সজলের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ও ডেঙ্গু ফোকাল পারসন অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খান। তিনি বলেন, বয়স্ক, গর্ভবতী, কিডনি ও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ডেঙ্গুর ঝুঁকি বেশি। ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উম্মে হাবীবা মীরা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুম এবং প্রেসক্লাব সদস্য মীর গোলাম মোস্তফা।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী

তথ্য-প্রমাণ ছাড়া প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করার আহ্বান মসিক প্রশাসকের

প্রকাশিত হয়েছে: ০২:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬